রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

গাংনীতে র‍্যাবের অভিযানে ২৫ লিটার চোলাই মদসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৭২৯ বার পঠিত

র‍্যাবের অভিযানে ২৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ উজ্জ্বল হোসেন (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের গাংনী কাম্পের সদস্যরা। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মহম্মদপুর গ্রামে বসত বাড়িতে অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। উজ্জ্বল হোসেন মহম্মদপুর গ্রামের পূর্বপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোহাম্মদ আবুল কালাম আজাদ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহম্মদপুর পূর্বপাড়ার হাফিজুল ইসলামের বসত বাড়িতে পশ্চিম মুখী দোচালা টিনের ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ২টি সাদা প্লাস্টিকের কন্টেনারে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উজ্জ্বল হোসেনকে আটক করেন। এ বিষয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ৩২(ক) ধারায় একটি মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলে স্বিকার করেছেন বলেও নিশ্চিত করেছে র‍্যার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo