বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে এক ব্যক্তির ৬ বছর কারাদণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৮৪০ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে ৭২ বোতল ফেনসিডিল রাখার মামলায় শামীম মল্লিক নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে  আরো ৬ মাসের কারাদণ্ডদেশ দেন। সাজাপ্রাপ্ত শামীম মল্লিক মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের ইউসুফ মল্লিক এর ছেলে।

দীর্ঘ শুনানি শেষে বুধবার (৩০ নভেম্বর)
সকালের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন।

মামলার বিবরনে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এএসআই আবু তাহের’র নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ শামীম মল্লিককে আটক করেন। ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার জি আর নং ৩২৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল কেস নং ৩০/২০১৫।

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল আলিম কৌশলী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo