শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে খালুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে খালুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মাইশা খাতুন নামে ৭ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (০৪ জুন) দুপুরে গ্রামের পাশ দিয়ে বহমান মরা নদীতে ডুবে মারা যায় সে। শিশু মাইশা উপজেলার আকুপপুর গ্রামের বকুল হোসেনের মেয়ে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় আব্দুল কুদ্দুস মাস্টার জানান, শিশু মাইশা রোববার (০৪ জুন) দুপুরে উপজেলার মহাম্মদপুর গ্রামে তার খালু সেন্টু আলীর বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে। খেলা খেলতে খেলতে নদীর ধারে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে মাইশার মরদেহ ভেসে থাকতে দেখে বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মাইশার পরিবারের লোকজন তার মরদেহ নদী থেকে উদ্ধার করে প্রথমে খালু সেন্টু’র বাড়িতে এবং পরে পিতার বাড়ি আকুবপুর গ্রামে নিয়ে আসে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo