বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে গৃহবধুর আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১১২৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে সুরাতন খাতুন (৪২) নামের এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার সকাল ৭ টার দিকে উপজেলার ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিন সন্তানের জননী সুরাতন ব্রজপুর গ্রামের সেন্টু আলীর স্ত্রী ও নওদাপাড়া গ্রামের মুরাদ আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওদাপাড়া গ্রামের মুরাদ আলীর মেয়ের সাথে সেন্টু আলীর প্রায় ১৭ বছর আগে বিয়ে হয় এবং ঘর সংসার চলতে থাকে। অভাব অনটনের সংসারে প্রায়শই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য ঘটতো। পারিবারিক কলহের জেরে রোববার সকাল ৭ টার দিকে ব্রজপুর গ্রামে স্বামীর নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বামুন্দি ক্যাম্পের আইসি আবুল খায়ের মোল্ল্যা ঘটনাস্থানে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে গাংনী থানায় প্রেরণ করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ব্রজপুর গ্রামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। এ বিষয়ে একটি অপমৃত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo