বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছর পেঁয়াজ প্রনোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, কীটনাশক, পলিথিন, সুতুলি ও বাঁশ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমরাব (৩০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ এবং রসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এ প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৫০ জন চাষীর মাঝে পেঁয়াজ বীজ ০১ কেজি, বালাইনাশক ০১ বোতল, রাসায়নিক সার ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, পলিথিন ০১ রোল, সুতুলি ০১ বান্ডিল ও বাঁশ ০৪টি করে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ ও রাসায়নিক সার নিতে আশা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo