বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৯৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর পীরতলা এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ১৩০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের মৃত সজিবুল ইসলাম পিন্টু’র ছেলে সোহেল রানা @ রনি (২৪), ও একই এলাকার মোলাম আলীর ছেলে রুবেল আলী (২৩)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার গাজীপুর ও পীরতলা এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন ও ইব্রাহিম বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ গাংনী থানার কাজীপুর পীরতলা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করেন। সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo