বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে প্রতিপক্ষের হামলায় আহত-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১০৮০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হালসনাপাড়ায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- আতর আলীর ছেলে আলম (৪৭), আলমের স্ত্রী রাশেদা খাতুন (৪০) ও ছেলে আলামিন (২২).
আহতের সূত্রে জানা গেছে, একই এলাকার মজিরউদ্দিনের ছেলে হেকমত আলী সাথে বেশ কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার সকালে জমির পরিমাপ করার সময় দুই থেকে চার হাত জমি হেকমতের জমির মধ্যে পাওনা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেকমত আলী, তার স্ত্রী রেহেনা খাতুন, আশরাফুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম ও ইলিয়াস হোসেন, ছৈরদ্দিনের ছেলে সুমনসহ একটি সংঘবদ্ধ দল আলমসহ তার স্ত্রী-পুত্রকে পিটিয়ে জখম ও আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। এ হামলার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo