সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে বাধাগ্রস্থ শিশুর প্রতি পরিবারের দায়বদ্ধতা শীর্ষক অভিভাবক আলোচনা সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৫২৭ বার পঠিত

বাধাগ্রস্থ শিশুর প্রতি পরিবারের দায়বদ্ধতা শীর্ষক অভিভাবক আলোচনা সভা করেছে বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাধাগ্রস্থ শিশু বিদ্যালয় আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা সমাজ সেবা উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী।

জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বাধাগ্রস্থ শিশু কর্মকর্তা তুলসি কুমার পাল, গাংনী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী মুনসুর আলম, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হক, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, মটমুড়া ৭নং ওয়ার্ডের মেম্বার সাহাবুদ্দিন প্রমুখ।

বাধাগ্রস্থ বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় তাদের বাধাগ্রস্থ সন্তানরা জীবন নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে এমন কথা জানিয়েছেন কয়েকজন অভিভাবক।

বক্তারা বলেন, বাধাগ্রস্থ শিশু দেশ, সমাজ বা পরিবারের অভিশাপ নয়। তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এক দিকে শিক্ষকরা যেমন দায়িত্ব পালন করছে, পাশাপাশি পরিবারের  সদস্যদের সহশীল আচরণ করতে হবে। তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকাসহ অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo