মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিএনপি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৪ বার পঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮ টার সময় গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি বিশাল র‍্যালী নিয়ে গাংনী উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

এ সময় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহারবাটি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ইনসারুল হক ইন্সু, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আরজুমান বানু, উপজেলা যুবদলের আহ্বায়ক আহ্বায়ক মালিক হোসেন চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ওলামা দলের আহবায়ক এনামুল হক, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শিশির হোসেন শাকিল, উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক খালেদা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সাহারবাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়ারুল ইসলাম, ছাত্রনেতা তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সহ-সভাপতি এনামুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo