বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে বিএনপি’র লিফলেট বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজারে লিফলেট করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীদের আয়োজনে লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। রোববার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে বিএনপি’র নিজস্ব কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ নিঃস্ব, ক্ষুধার্ত ও ঋণগ্রস্থ। অবৈধ সরকারের অপশাসন, লাগামহীন লুটপাট, দুর্নীতি ও অর্থপাচারের ফলে দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এবং দেশ ও দেশের জনগণের ভবিষ্যৎ অন্ধকার। তিনি অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’র পতাকা তলে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপি আলফাজ উদ্দিন কালু, ইনসারুল হক ইন্সু,, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আরজুমান বানু, উপজেলা যুবদলের আহ্বায়ক আহ্বায়ক মালিক হোসেন চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ওলামা দলের আহবায়ক এনামুল হক, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শিশির হোসেন শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সরবাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়ারুল ইসলাম, ছাত্রনেতা তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo