বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে মুক্তিপণের দাবিতে এক কিশোরকে অপহরণ পূর্বক শ্বাসরোধে হত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৪০৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে আবির হোসেন (১২) নামের এক কিশোরকে অপহরণ পুর্বক শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপহরণকারীরা শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কৌশলে গ্রামের মাঠে ঠেকে নিয়ে অপহরণ করে কিশোর আবিরকে। পরে রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয় মাঠ থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কিশোর আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। মায়ের সাথে সে নানার বাড়িতে বসবাস করত।
এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হামিম ও মুজাহিদের সাথে মোটর সাইকেল যোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। দীর্ঘ সময় পর হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায় আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে। পরে আবিরের কাছে থাকা মোবাইল ফোন থেকে তার মা ও বাবার মোবাইল নম্বরে কল করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘন্টা খানেক পর আবিরের ফোনটি বন্ধ পাওয়া যায়। গাংনী থানা পুলিশের একটি টীম স্থানীয়দের সাথে মাঠে তল্লাশী চালিয়ে আবিরের হাত পা বাধা ও গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo