বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪০৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল গনি। শনিবার (৬ জানুয়ারী) দুপুরে তাঁর স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ সাংবাদিকদের নিকট প্রেরণ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। কপি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তৃণমূল বিএনপি’র প্রার্থী মোঃ আব্দুল গনি বলেছেন, দলের ‘কেন্দ্রীয় নেতাদের ওপর ক্ষোভ থেকে’ তিনি ভোটের লড়াই থেকে সরে পড়েছেন। তিনি তাঁর লিখিত বক্তব্যে জানান, এত পূর্বে তিনি তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তৃণমূল বিএনপি’র সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি।

তিনি জানান দল থেকে তাকে হয়তো মূল্যায়ন ও সহযোগিতা করা হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে দলের সভাপতি শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার তাঁর সাথে বিরূপ আচরণ শুরু করেন। দলীয় ফান্ডসহ অন্যান্য জায়গা থেকে সংগৃহীত অর্থ প্রার্থীদের মধ্যে অল্প কিছু বিতরণ করে সিংহভাগ অর্থ তাঁরা তাঁদের নিজেদের নির্বাচনী এলাকায় খরচে ব্যস্ত হয়ে পড়েছেন।

তিনি আরো অভিযোগ তুলে বলেন সমস্যা সমূহ দেখা তো দূরের কথা তারা দু’জন আমার ফোন পর্যন্ত ধরেন না। এতে স্থানীয় পর্যায়ে আমার নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। সে জন্য ভোটারদের মতামত ও দলের নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

মেহেরপুর-২ (গাংনী) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তৃণমূল বিএনপি’র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আবদুল গনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo