সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে সরকারি ও দলীয় ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সরকারী ও দলীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী ) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় সরকারী, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪ মেহেরপুর- ২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী।

অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ এ কে এম শফিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় ভাষাসৈনিক শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম জাহিদ।

অন্যদিকে, সকাল ৭টা হতে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ ব্যানারে র‍্যালীসহ উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকাল ১০ টায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

সেখানে শেখ মজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নেতাকর্মী সমর্থকদের একটি বিশাল র‍্যালী গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক পচু, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo