মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১২৩৮ বার পঠিত

২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফোরকান আহমেদ (খানসাহেব) নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফুরকান আহমেদ (খানসাহেব) চৌগাছা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে জানান, গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মদন মোহন শাহা, এএসআই রুহুল আমিন ও জিএম শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সড়কের ডান পাশ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফোরকান (খানসাহেব) কে আটক করা হয়।

আটককৃত ফোরকান আহমেদ (খানসাহেব) এর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo