সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনী উপজেলা আ. যুবলীগের সা. সম্পাদক শফি কামাল পলাশকে গ্রেফ*তার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৯৫১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মেহেরপুর জেলার গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে গাংনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড উত্তরপাড়াস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফি কামাল পলাশ গাংনী পাইলট মডেল মাধ্যমিক স্কুল এন্ড জেনারেল কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক এবং গাংনী উত্তরপাড়ার কাওছার আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ওসি গোপাল কর্মকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৩০ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় গাংনী উপজেলা পরিষদ চত্তরে মোমবাতি প্রজ্জলন করতে যায়। এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের সাবেক সেনা সদস্য জুলফিকার আলির ছেলে রেজানুল হক ইমন বাদী হয়ে ছাত্রলীগ নেতা তন্ময়কে এক নম্বর, গাংনী উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনকে ২ নং জীবন আকবরকে তিন নম্বর আসামি করে ৩৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে শফি কামাল পলাশকে আজ দুপুরে গ্রেফতার করা হয়। মামলা নম্বর ১১. তারিখঃ ১৯/০৮/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo