শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

প্রেমের টানে ভারতে বাংলাদেশি কিশোরী, পতাকা বৈঠক শেষে ফেরত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ১০০০ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে প্রেমের টানে ভারতে যাওয়া ৭ম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। বৈঠক শেষে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে পারিবারের কাছে ফেরত দেয়।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর ৩৫, রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মুনতাসির দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই কিশোরী বৃহস্পতিবার বিকালে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। পরে আক্তার হোসেনকে খুঁজতে থাকে। এ সময় সন্দেহজনক আচরণে বিএসএফ তাকে আটক করে। বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়। বিজিবির পক্ষে
নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন। বিএসএফ-এর পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রঃ বাংলা ট্রিবিউন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo