শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

শোলমারী প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১১৭৯ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার শোলমারীতে প্রিমিয়ার ফুটবল লীগের  উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে  ফুটবল লীগের উদ্বোধন করেন। এ  সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শোলমারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমানুল হক  মোল্লা, রিপন বিশ্বাস, গিয়াস উদ্দিন, বিকেএসপি স্বত্বাধিকার বিপ্লব হোসেন, পাওয়ার একাদশের স্বত্বাধিকার সাইফুল ইসলাম, বাবু, রাব্বি প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শোলমারী বিকেএসপি ৩-১ গোলে শোলমারী পাওয়ার একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে পাওয়ার একাদশের রাসেল ২ মিনিটের মাথায় পেনাল্টি সাহায্যে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় বিকেএসপির মুন্না পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের মাথায় বিল্লাল এবং ১৬ মিনিটে নাঈম গোল করে খেলায় ৩-১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়েন খেলায় গোলদাতা হিসাবে রাসেল, নাঈম, মুন্না এবং বিল্লালকে পুরস্কৃত করা হয়। খেলা পরিচালনা করেন কামরুজ্জামান। তাকে সহযোগিতা করেন সজীব এবং আদম আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo