বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে ছয় জনকে পুশব্যাক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৭০৪ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত থেকে ছয়জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় বিএসএফ।রোববার মুজিবনগর এলাকায় কাঁটাতারের বেড়ার গেট খুলে এদেরকে পুশব্যাক করা হয়। ছয়জনের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এদের বিষয়ে পুলিশ ও বিজিবি খোঁজখবর নিচ্ছেন বলে জানানো হয়।

প্রবেশকারীদের সুত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে
অনুপ্রবেশ করে ভারতের পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা
খেটে তারা সাম্প্রতিক সময়ে মুক্তি পায়। পরে বিএসএফ তাদেরকে বহরমপুর
কারা হেফাজতে রাখে। সুযোগমতো শনিবার রাতে মুজিবনগর সীমান্তের
কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদেরকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। ওই
ছয়জন রাতের আঁধারে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গিয়ে
রাজশাহীগামী বাসে উঠে। বাসের চালক ও সুপারইভারজার বিষয়টি টের
পেয়ে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে তাদেরকে বাস থেকে নামিয়ে
দেয়।
স্থানীয় জনগন চাঁদাতুলে তাদেরকে সড়কপথে নিজনিজ এলাকায় পাঠিয়ে
দেন।
বিষয়টি জানতে চাইলে ৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল খালেকুজ্জামান
বলেন, বিষয়টি আমাদের অজানা। তাবে আমরা তার নাম ঠিকানা সংগ্রহ
করে খোঁজ নিব এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এমন সংবাদে তাৎক্ষণিকভাবে জোড়পুকুরিয়া গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে
খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo