বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মুজিবনগরে ডিবি পুলিশের অভিযানে কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্যসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৬৯৬ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার মহাজনপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য উদ্ধার ও একটি পাখি ভ্যান জব্দ করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের বজলুর রহমানের স্ত্রী ও ছদর উদ্দিনের মেয়ে মুক্তি খাতুন (৩২) ও মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহীন হোসেন (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২৭ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য welcyrex এক নারীসহ দু’জনকে আটক করেন। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আরও জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo