সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

মেহেরপুরে বিট করে মোটর সাইকেল রেস দিতে এসে দুর্ঘটনায় ঝরে গেল একটি তাজা প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৯০৮ বার পঠিত

বিট করে মুজিবনগরে রেস দিতে এসে ঝরে গেল চাঁদ মিয়া (২৫) নামের একটি তাজা প্রাণ। একই সাথে আহত হয়েছেন চাঁদ মিয়ার বাইকের পিছনে বসে থাকা রিজো। সোমবার সন্ধ্যা রাতে মুজিবনগরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত চাঁদ মিয়া মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আশাদুল মিয়ার ছেলে ও আহত রিজো একই গ্রামের মুসা করিমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফারসি নামের এক ব্যক্তি হচ্ছেন রেসিং খেলার লিডার। তার সাথে সন্ধ্যায় চাঁদ মিয়ার বিট হয় এবং সেখানে বলা হয় ৩ টা মটরসাইকেল নিয়ে মুজিবনগরে রেস দিতে হবে। যে সর্বপ্রথম মুজিবনগর গেটে পৌছাতে পারবে তাকে ৫০০ টাকা ও যে ২য় হবে তাকে ৩০০ টাকা দেয়া হবে এবং যে ৩য় হবে সেই ব্যক্তি প্রথম দুইজনকে টাকা দিবে।

এমন বিটের কারনে চাঁদ মিয়া রেসিং শুরু করে। রেসিং চলাকালীন সময়ে চাঁদ মিয়া মুজিবনগর গেটের কাছে পৌছালে তার বাইক কন্ট্রল করতে না পেরে সরাসরি মুজিবনগর কমপ্লেক্স গেটের সাথে ধাক্কা খায় এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাথে আহত রিজোকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, চাঁদ মিয়া ও রিজো রাধাকান্তপুর গ্রাম থেকে একটি ডিসকোভারি মোটরবাইক নিয়ে দ্রুত গতিতে মুজিবনগরের দিকে যাচ্ছিলো। তবে মুজিবনগর গেটের কাছে পৌছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কমপ্লেক্স গেটের সাথে ধাক্ষা লেগে মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo