মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে সদ্য কারামুক্ত বিএনপি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে সদ্য কারামুক্ত বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছে জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল চারটার দিকে গাংনী বাসস্ট্যান্ডে বিএনপি’র নিজস্ব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পতাকা তলে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, ইনসারুল হক ইন্সু,, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ওলামা দলের আহবায়ক এনামুল হক, ছাত্রনেতা তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo