রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী লাইলা আরজুমান বানু শিলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এর স্ত্রী লাইলা আরজুমান বানু শিলা। রোববার (১২ মে) বিকেলে স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের উপস্থিতিতে তাঁর গাংনীস্থ বাসা হতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম মার্কা প্রতীকের লাইলা আরজুমান বানু শিলা বলেছেন সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আরো বলেন তার নেতাকর্মীরা যেকোনো প্রার্থীর নির্বাচন করতে পারে তাতে তার কোন আপত্তি নেই। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার সময় চোখ থেকে বার বার পানি গড়িয়ে পড়তে দেখা গেছে।

এ সময় সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, নজরুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা লাইলা আরজুমান বানু শিলা’র নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন বর্তমানে নির্বাচন থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গেছে। আসন্ন ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রত্যেকের জন্যই ব্যালট পেপার তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo