বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে জাতীয় যুব দিবস উদযাপন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.  আরিফুল ইসলাম, বৈষম্যহীন ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম অলডাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo