শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

মেহেরপুরের গাংনী সীমান্তে নারীশিশুসহ ৮ জন পুশিং 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬০৮ বার পঠিত

মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারীশিশুসহ ৮ জন বাংলাদেশীকে ঠেলে (পুশিং) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাতটার দিকে গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়।

৪৭ ব্যাটেলিয়ান কুষ্টিয়ার মিরপুরের মাধ্যমে বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলো-

১। মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতাঃ ইসাহাক মোল্লা, গ্রামঃ তেতুলিয়া, ডাকঃ তাজলি, থানাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।

২। মোছাঃ আবেজান (৩২), স্বামীঃ মোঃ টুটুল মোল্লা, গ্রামঃ বরগাত, পোস্টঃ সিংহা সোলপুর, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল।

৩। মোছাঃআকলিমা আক্তার (২১), পিতাঃ মোঃ মোজাম্মেল দেওয়ানজী, গ্রামঃ কান্দারচর, পোস্টঃ কান্দার চর বাজার, থানাঃ ইসলামপুর, জেলাঃ জামালপুর।

৪। মোছাঃ নাসিমা তালুকদার (২৪)(বোবা), স্বামীঃ দেব্পা সরকার, জেলাঃ খুলনা। দুইটা ছোট ছেলে আছে।

৫.মোঃ রহিম (৪)

৬.মোঃ রোহান (৩)

৭.মোঃ করে টিটু মিয়া(৪৫), পিতাঃ মৃত, ধনু মিয়া, গ্রাম-মুখী গ্রাম, পোস্ট-মুখী গ্রাম, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ। উক্ত ব্যক্তির মাথায় সমস্যা কথা বলতে পারে কোনরকম।

৮. মোঃ আমিনুল ইসলাম ( ৩২), পিতাঃমোঃ আব্দুল বারেক, গ্রামঃদৌলতপুর, পোস্টঃদৌলতপুর, থানাঃদৌলতপুর, জেলাঃখুলনা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাতটার দিকে রংমহল সীমান্ত দিয়ে তাদেরকে ১৩৭ পিলারের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।

তারা সীমান্ত পার হয়ে উপজেলার রংমহল গ্রামের মাঠে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে রংমহল বিওপির বিজিপি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃতদের মধ্যে ৩ ও ৪ বছর বয়সী ২ জন শিশু ৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে বলে জানা গেছে।

আটক বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo