বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্্যালি বের হয়ে শহরের প্রধান পাকা সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।র্্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহমেদ আলী। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

এবারের প্রতিপাদ্য বিষয় “পরিবর্তনশীল ও শান্তিপুর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার ”

সভায় বক্তব্য রাখেন মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক, গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক শফি কামাল পলাশ প্রমুখ।

এ সময় গাংনী থানা এস আই জাহাঙ্গীর হোসেন, গাংনী থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজলসহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীরা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo