মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

গাংনীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৮০০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা অডিটোরিয়ামে একশ পাউন্ডের কেক কাটা হয়েছে। এছাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগেও কাটা হয়েছে পঞ্চাশ পাউন্ডের একটি কেক। এর আগে একটি বিশাল র্্যালি অডিটোরিয়াম থেকে শুরু হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
এ সময় আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামন্দী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোহিদ মূর্শেদ অতুল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইলা আরজুমান বানু, যুবলীগ নেতা আল ফারুক, গাংনী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসিব, উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত নারী পুরুষ ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo