মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

গাংনীতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৫২৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফারদিন হোসেন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) দুপুরে জনৈক ইউনুস আলী রাজু’র পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। ফারদিন হোসেন উপজেলার হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার প্রবাস ফেরত ফরজ আলীর ছেলে ও পূর্বমালসাদহ মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জামিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর ইউনিয়ন পরিষদ সদস্য রাজু আহমেদ
জানান, শিশু ফারদিনের পিতা ফরজ আলী এক সপ্তাহ আগে সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরে এসেছেন। শিশু ফারদিনকে নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনৈক ইউনুস আলী রাজু’র পুকুরে গোসল করেছেন তিনি। শুক্রবার (১৬ জুন) দুপুরের কোন এক সময় ফারদিন হোসেন পরিবারের লোক চক্ষুর আড়ালে আবারো একা একা গিয়ে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

স্থানীয়রা ফারদিনের ভাসমানদেহ পুকুর থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামিল শিশুটিকে মৃত ঘোষণা করেন। ফারদিন হোসেন সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে গিয়ে হয়তো তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo