মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

গাংনীতে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ সোহরাব হোসেন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে হাড়াভাঙ্গা হাজীপাড়ার কাদের মোল্লার ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহরাব হোসেন মুন্সীগঞ্জের মোস্তফার ছেলে এবং উপজেলার রামনগর গ্রামের ফজলুল হকের জামাতা।

গাংনী থানা পুলিশের ভবানী ক্যাম্প ইনচার্জ জহির রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  জানান, উপজেলার হাড়াভাঙ্গা হাজীপাড়ার কাদের মোল্লার ঘোনা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ ভবানীপুর ক্যাম্পের এএসআই রাসেল এর সহযোগিতায় একটি টিম অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সোহরাব হোসেনকে আটক করেন। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইয়ামাহা ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত সোহরাব হোসেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo