মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৯৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে এ হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণের আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিস। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo