শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৩৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আনিসুজ্জামান লুইস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি ও এমপি সাহিদুজ্জামান খোকনের সহধর্মিনী লাইলা আরজুমান আরা বানু শিলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার ও তেরাইল ডিগ্রী কলেজের প্রভাষক মাসুমুল হক মিন্টু। অনুষ্ঠানে এমপি সাহিদুজ্জামান খোকনের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের ২০০ জনকে কম্বল ও ১০০ জনকে অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় এমপি’র একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, উপজেলা জয় পরিষদের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, শ্রমিক নেতা মোতালেব হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo