রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

গাংনীতে বিএনপি’র সাবেক এমপি আমজাদ হোসেনের অবস্থান কর্মসূচী পালন।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৪৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১০ দফা বাস্তবায়ন দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা শহরে বিএনপি’র সাবেক এমপি আমজাদ হোসেন এর অফিসের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও গাংনী আসনের সাবেক এমপি আমজাদ হােসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, সাবেক আহবায়ক জেলা ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা শহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুস সালাম, গাংনী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক
জাহিদুল ইসলাম রাজু, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, জাসাস নেতা লিপ্টন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo