মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

গাংনীতে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭৫ বার পঠিত

বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক- জুলফিকার আলী ভূট্টো, যুগ্ম-সাধারণ সম্পাদক- যথাক্রমে আব্দুল আওয়াল ও মনিরুজ্জামান গাড্ডু,
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক-আখেরুজ্জামান আখের (চেয়ারম্যান), সহ-সভাপতি- যথাক্রমে শহিদুল ইসলাম নাসির ও আলফাজ হোসেন কালু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক- মকবুল হোসেন মেঘলা।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক-মালেক হোসেন চপল, সদস্য সচিব- জাহিদ হোসেন, পৌর যুবদলের আহবায়ক- সাইদুল ইসলাম, সদস্য সচিব-এনামুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক- সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব- রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক- জুয়েল রানা, সদস্য সচিব- শিশির আহমেদ শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo