সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮০২ বার পঠিত

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২০ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। বুধবার (২০ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনী বাজার উত্তর পাড়াস্থ দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তাদের দোষ স্বীকার করায় ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান দু’টি হলো- শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেহেদী বীজ ভান্ডারের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক এর নিকট থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়।

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী বাজার এলাকায় তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ করাসহ ক্রেতাসাধারণের সাথে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮’ ৫১সহ বিভিন্ন ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠান দু’টিকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় মেহেরপুর কৃষি অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলামসহ জেলা তথ্য অফিসার ও নিরাপদ খাদ্য অফিসার উপস্থিত ছিলেন।

অভিযানের শেষ দিকে মেয়াদোত্তীর্ণ জব্দকৃত পন্যগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo