সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

গাংনীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৭৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মটমুড়া ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের হোগলবাড়িয়া মহাম্মদপুর ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ।

গাংনী থানা পুলিশের এস আই নুর মহম্মদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমএইচএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহাম্মদপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দাউদ হোসেন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক (হিসাববিজ্ঞান) হাবিব উল্লাহ রহন, হোগলবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাবু।

এ সময় মটমুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo