বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

গাংনীতে মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন এঁর বিরুদ্ধে বিক্ষােভ মিছিল ও সমাবেশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১১৮২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে রাজাকারপুত্র খোকনের অনিয়ম দুর্নীতি ও মেহেরপুর জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শুরু হয়ে রাত পৌনে ১১টা পর্যন্ত বিরতিহীন ভাবে গাংনী বাসস্ট্যান্ডের শহীদ রেজাউর চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী এলাকাবাসী অনুষ্ঠানের আয়োজন করে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন , মেহেরপুর-২ (গংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, ষােলটাকা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনােয়ার হােসেন পাশা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, ইমরান হাবিবসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার (৪ জুন) বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের একই মঞ্চে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য রাখেন। এরই প্রতিবাদে আজ এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo