বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুল হক শাহিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। নিহত শাহিন কাজিপুর গ্রামের রাহাতুল চেয়ারম্যান পাড়ার চৌকিদার বংশের সাদিমান হোসেনের ছেলে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বামন্দি-কাজিপুর সড়কের গোলাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মরজেম হোসেন জানান, শাহিন নিজ মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে সাহেবনগর গ্রাম থেকে কাজিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিপুর গোলাম বাজার এলাকার শাহাদত বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক কিশোর নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo