বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে ২ কেজি গাঁজাসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২ কেজি গাঁজাসহ লিখন (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৩ টার দিকে কাথুলী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। লিখন উপজেলার কাথুলী গ্রামের আনসার আলীর ছেলে।

গাংনী থানা ওসি তদন্ত শেখ মেজবাহ উদ্দিন শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাথুলী এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কাথুলী গ্রামের খেজমত আলী হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ২টা পোঁটলায় ২ কেজি গাঁজাসহ লিখন নামের এক মাদক কারবারীকে আটক করেন।

আটক  লিখনের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo