সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

মুজিবনগরে চুরি হওয়া চাল আবারো ইউনিয়ন পরিষদে ফেরত, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭৪১ বার পঠিত
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের  ৫ নম্বর ওয়ার্ড মেম্বর মোমিনের উদ্দিনের বাড়িতে  ভিজিএফ এর চাল অবৈধভাবে নেওয়ার পথে শিবপুর থেকে জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
বুধবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখার নির্দেশ দেন।
জানা গেছে, বুধবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে একটি ভ্যানে করে সাড়ে ৫ বস্তা চাল যেতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয় । এসময় ভ্যানটিকে আটকিয়ে ভ্যান চালককে জিজ্ঞাসা করেন স্থানীয়রা। ভ্যান চালক জানান, চালগুলো মোনাখালী ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে ৫ নম্বর ওয়ার্ড মেম্বর মোমিনের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি বস্তায় ৭৫ কেজি করে চাল রয়েছে।
সংবাদ পেয়ে চেয়ারম্যান মফিজুর রহমান ও সচিব রাশিদুল ইসলাম ঘটনাস্থলে পৌছান।
খবর পেয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল, পিআইও নাহিদা আকতার ঘটনাস্থলে যান। সেখানে চালগুলো জব্দ করে ইউনিয়নের পরিষদের জিম্মায় রাখার নির্দেশ দেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার।
অভিযুক্ত মেম্বর মোমিন উদ্দিন বলেন, আমার ৫ নম্বর ওয়ার্ডের ৩০ জন সুবিধাভোগী ভিজিএফ এর চাল নেননি। সেই চাল তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিলো এবং বিষয়টি চেয়ারম্যান ও সচিব অবগত রয়েছেন। তবে চেয়ারম্যান মফিজুর রহমান এ চালের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার বলেন, প্রাথমিকভাবে চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo