শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় তিন যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো- গোপালনগর চাতরপাড়ার লালনের ছেলে রাব্বি (২০), আলতাব হোসেনের ছেলে রনি (২০) ও একই গ্রামের মহাসিন আলীর ছেলে হামিম (১৫)।

আহত রাব্বি জানায়, মিল মালিক আব্দুর রবের নারকেল গাছে ডাব চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ছেলের সাথে বাকবিতণ্ডা হয়। এবিষয়টি নিষ্পত্তির জন্য রাব্বিসহ বন্ধুদের নিয়ে গোপাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৈঠকে বসে। বৈঠকে গোপালনগর মসজিদ পাড়ার আরজান আলীর ছেলে হাবিবুর রহমান (১৮) এর সাথে রাব্বির বাকবিতণ্ডা শুরু হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে হাবিবুর রহমান আগে থেকে লুকিয়ে রাখা ছুরি দিয়ে অতর্কিত হামলা করে রাব্বি, রনি ও হামিমকে জখম করে পালিয়ে যায়।
আহতদের চিৎকারে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ছুরিকাঘাতে আহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo