বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

মেহেরপুরের গাংনীতে বিএনপি’র প্রতিষ্ঠাতার ৮৬তম জন্মবার্ষিকী সভা পন্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৯৬১ বার পঠিত

মেহেরপুর গাংনীতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পন্ড করে দিয়েছে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে গাংনী বিএনপি’র কার্যালয়ে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায় নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে আমরা বাইরে মিটিং-মিছিল না করে গাংনী থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করে অফিসের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা করছিলাম। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল ও গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু’র নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা গাংনী বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের চেষ্টা চালায়। এ ঘটনায় বিএনপি’র অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল এ অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপি কার্যালয়ে নাশকতা চালানোর পরিকল্পনা চলছিল। আমরা নাশকতা চাই না। একারণেই নাশকতা চালানোর পরিকল্পনা বন্ধের চেষ্টা করেছি মাত্র।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বিএনপি অফিসের সামনে বিশৃংখলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo