রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে ৩৯ লক্ষেরও বেশি টাকার আতশবাজি উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয়

১৫ হাজার ৯৬০ পিস আতশবাজি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোয়ানরা। শুক্রবার দুপুরে কাজিপুর সীমান্ত এলাকা থেকে আতশবাজি গুলো উদ্ধার করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মজিবুল হকসহ বিজিবি জোয়ানরা কাজিপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে আসা ১৫ হাজার ৯৬০ পিস আতশবাজি উদ্ধার করেন বিজিবি জোয়ানরা। উদ্ধারকৃত আতশবাজি গুলোর বাজার মূল্য ৩৯ লাখ ৯০ হাজার টাকা বলেও জানিয়েছেন বিজিবি’র ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo