মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

মেহেরপুরে নির্মানাধিন সেফটি ট্যাংকি ধ্বসে এক শ্রমিকের মৃত্যু, ৪ জন আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৮৫৪ বার পঠিত

মেহেরপুরে নির্মানাধিন সেফটি ট্যাংকির মাটি ধ্বসে মাটি চাপা পড়ে ভনো (৫৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। একই সাথে আরও চারজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুর ১২ দিকে মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ভনো মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপাড়ার মৃত অম্মত আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মালোপাড়ার হজ্জমালিথার ছেলে মোমিনুল(৩৫), ঘাটপাড়ার ফজর আলীর ছেলে যাদু (৪৫), খানপুরের আশরাফ আলীর ছেলে আজমত(৫৫) ও ফজর মোল্লার ছেলে ফজলু (৪৪)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে মোমিনুলের অবস্থা অশঙ্কাজনক।

আহত অবস্থায় উদ্ধার হওয়া শ্রমিকের মধ্যে আজমত আলী বলেন, মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) এর পরিচালকের নির্মানাধীন বাড়িতে সেপটি ট্যাংকি খনন করছিলাম। এসময় হটাৎ করে মাটি ধ্বসে পড়ে। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন।

স্থানীরা জানান, নির্মানাধীন বাড়িটির জায়গাটিতে ইতোপূর্বে পুকুর ছিল। সেটা ভরাট করে বাড়ি নির্মান করা হচ্ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর পৌর মেয়র ও জেলা পুলিশের একটি দল। ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo