বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৯৩২ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে কাজলা নদীতে ডুবে মাইশা খাতুন ওরফে মাহি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (০৩ এপ্রিল) বেলা ১১ দিকে আমঝুপি ব্রিজের নিকটবর্তী কাজলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মাইশা খাতুন শেরপুরের মনজুর রহমানের একমাত্র মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইশা খাতুনের বাবা মনজুর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। মায়শার মা শিরিনা খাতুন কয়েকদিন আগে তার পিতা আমঝুপি গ্রামের পশ্চিমপাড়ার রেজাউল হকের  বাড়িতে (আমঝুপি পশ্চিমপাড়া) গ্রামে বেড়াতে আসে। রোববার বেলা ১১ দিকে মাইশার খালাতো বোনকে সাথে নিয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা আমঝুপির কাজলা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে মাহির খালাতো বোন নদী থেকে উঠে আসলেও মাহি’র সন্ধান পাওয়া যায়নি। পরে মাহির খালাতো বোনে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। মাহির নানা বাড়ির লোকজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে নদীর পানিতে ফেলে রাখা তালপাতার নিচ থেকে মাহিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo