সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু; আহত-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১৭ বার পঠিত
মোটরসাইকেলের ধাক্কায় আবু ইয়াহিয়া খান (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে সাথে আহত হয়েছে আরো ৩ জন। শুক্রবার (২৪/০৯/২০২১) রাত সোয়া ৮ টার দিকে মেহেরপুরের আমঝুপি বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ইয়াহিয়া খান কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামের গোলাম হোসেন মাস্টারের ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে,  চুয়াডাঙ্গা- মেহেরপুর মহাসড়কে আমঝুপি বিএডিসি এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন আবু ইয়াহিয়া খান নামের এক বৃদ্ধ। এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে ৩ বন্ধু দ্রুতগতিতে মেহেরপুরের দিকে আসছিল। মোটরসাইকেলটি আমঝুপি বিএডিসির ফার্ম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আবু ইয়াহিয়া খান নামের এক বৃদ্ধকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আবু ইয়াহিয়া খান পাকা সড়কে ছিটকে পড়ে অচেতন হয়ে পড়ে। একই সাথে মোটরসাইকেল চালক ও আরোহীরাও মারাত্মকভাবে আহত হয়।

আহতরা হলো- মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের মিলন হোসেনের ছেলে ইমরান হোসেন (২১), চাঁদবিল গ্রামের হামিদুল ইসলামের ছেলে সাগর (১৮) ও মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রাব্বি (২১).

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আবু ইয়াহিয়া খানকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিরাজগঞ্জ এনায়েতপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo