মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও সাহায্যকারী নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১৯৪ বার পঠিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও সাহায্যকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে পিকআপ চালক সাহাদত হোসেন (৪৫) ও একই উপজেলার নাগডেমরা গ্রামের মোজাহার মোল্লার ছেলে পিকআপের সাহায্যকারী ফারুক হোসেন (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মাল বোঝাই পিকআপ নিয়ে চালক সাহাদত ও সাহায্যকারী ফারুক চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুরে যাওয়ার পথে দরবেশপুর নামক স্থানে গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে গাড়িটি মেরামতের সময় চালক ও সাহায্যকারী গাড়ির পাশে দাঁড়িয়েছিল।

এসময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা দ্রুতগামি একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সাহাদত ও ফারুক ঘটনাস্থলেই নিহত হয়। সেই সাথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটিদল নিহত দু’জনের লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo