রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা
‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর

মেহেরপুরে ৬টি স্বর্ণের বার উদ্ধার, নারীসহ আটক- ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২৪ বার পঠিত

মেহেরপুরে ৬টি স্বর্ণের বার ও নারীসহ দুই জনকে আটক করেছেন সদর থানা পুলিশ। বুধবার সকালে শহরের বড়বাজার এলাকায় জোসনা বেকারীর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো ঢাকা মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতেমা লিপি (৩৯) ও নারায়ণগঞ্জের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ (২৪)।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে লিপি ও মাসুদ ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বুধবার ভোরে তারা পৌঁছায় মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায়। সেখান থেকে একটি রিকশাযোগে কাথুলী বাসস্ট্যান্ড এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। রিকশাটি বড়বাজার এলাকায় জোসনা বেকারির সামনে পৌছুলে পুলিশের সন্দেহ হয়। রিকশাটির গতিরোধ করে তাদের দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে পাশের একটি কক্ষে নারী পুলিশ সদস্য দিয়ে কানিজ ফাতেমা লিপি’র দেহ তল্লাশি করে তার পায়ুপথ থেকে কালো টেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু উদ্ধার করা হয়। টেপ খুলে পাওয়া যায় ৬টি স্বর্ণের বার।

৬টি বারের বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের বার গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে আনা হয়। তবে কার কাছে স্বর্ণের বার গুলো দেওয়া হতো তাকে খুঁজে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo