মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

মেহেরপুর জজ আদালতের সিনিয়র অ্যাডঃ রমজান আলী আর নেই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২৩ বার পঠিত

মেহেরপুর জজ আদালতের সিনিয়র অ্যাডভোকেট রমজান আলী (৫৪) আর নেই। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)।

মরহুমের প্রথম জানাজা বেলা ২ টায় নিজ গ্রাম মহম্মদপুর মসজিদ প্রাঙ্গণ, দ্বিতীয় জানাজা বাদ আসর গাংনী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গনে (গাংনী সরকারী ডিগ্রী কলেজের পার্শ্বে) অনুষ্ঠিত হয়ে দাফন করা হবে। তিনি স্ত্রী, একমাত্র ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মেহেরপুর জজ আদালতের অ্যাডভোকেট নুরুল ইসলাম এর সহোদর ছোট ভাই তিনি।

এদিকে আইনজীবী রমজান আলীর মৃত্যুতে মেহেরপুর আইনজীবীরা শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo