মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

গাংনীতে ১০ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬০ লাখ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১০১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসান। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা ৬ ও ৮ লংঘন করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এসময় জরিমানা আদায় ছাড়াও ৫ টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।

এ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তমা ব্রিকসের স্বত্তাধিকারী পুরাতন মটমুড়া গ্রামের মৃত সাদ আলীর ছেলে তোফাজ্জেল হোসেন ৭ লাখ টাকা, জোয়ার্দ্দার (এমভি) ব্রিকস আকুবপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আরাফুল ইসলামকে ৬ লাখ টাকা, সমতা ব্রিকস শুকুরকান্দি গ্রামের গোলাম রসুলের ছেলে মনিরুজ্জামানকে ৮ লাখ টাকা, রুপসা ব্রিকস আকুবপুর গ্রামের আবু বক্করের ছেলে আনোয়ার পারভেজকে ৭ লাখ টাকা, থ্রী স্টার ব্রিকস আকুবপুর গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে জালালউদ্দিনকে ৪ লাখ টাকা, বস ব্রিকস মহম্মদপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে সবুজকে ৪ লাখ টাকা, বেস্ট ব্রিকস মহম্মদপুর গ্রামের মৃত আজিমদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে ৫ লাখ টাকা এবং একতা ব্রিকস মটমুড়া গ্রামের জাহেদ আলীর ছেলে খবিরউদ্দিনকে ৬ লাখ টাকা, ভিশন ব্রিকস হোগলবাড়ীয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সেলিমকে ৭ লাখ টাকা ও জনতা ব্রিকস বাওট গ্রামের মোবারক আলীর ছেলে আবুল হাশেমকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসান। এসময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণসহ র‌্যাব-৬ এর ডিএডি শফিকুল ইসলাম, ফায়ার সাভিসের স্টেশন অফিসার ইসাহাক আলী বিশ^াসসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, অধিকাংশ ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন মানা হচ্ছে না। পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ অধিদপ্ততরের ছাড়পত্র না থাকায় এ সকল ভাটায় জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo