রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মেয়র আশরাফুল ইসলামকে দল থেকে অব্যহতি দিয়েছে যুবলীগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৮৩৪ বার পঠিত

গাংনী অফিসঃ মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামকে দল থেকে অব্যহতি দিয়েছে যুবলীগ। আজ শনিবার বিকেলে গাংনী বাস স্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে আশরাফুল ইসলামের অব্যহতির বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা যুবলীগ আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
আশরাফুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে গাংনী পৌরসভায় নৌকা প্রতীক বিজয়ী করতে আহবান জানান মাহফুজুর রহমান রিটন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামী যুবলীগ  সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, জেলা পরিষদের সদস্য ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। এর আগে গাংনী শহরের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ করেন মাহফুজুর রহমান রিটনসহ যুবলীগ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo